ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রাণ চাইতে গিয়ে পিটুনি খেয়ে হাসপাতালে নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | 
চারঘাটে সাহায্য চাইতে গিয়ে মেম্বারের লোকজনের প্রহারের শিকার হলেন স্বামী পরিত্যক্তা রেজিয়া বেগম নামের এক নারী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চারঘাট ইউনিয়নের চাদপুর কাকরামারী ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় রেজিয়া বেগম (৪৫) নামের ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আহত রেজিয়া বেগম ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন।

আহত রেজিয়ার বোনের মেয়ে রিমা জানান, মঙ্গলবার সকালে রেজিয়া বেগম ইউপি সদস্য নৈয়ব আলীর কাছের লোক হিসেবে পরিচিত নাজমুল হকের কাছে যান ত্রাণের স্লিপ আনতে। এ সময় নাজমুল হক তাকে স্লিপ দেয়নি। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রেজিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি সম্পর্কে ইউপি সদস্য নৈয়ব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি দু:খজনক।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুণ্ডু বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আসামীরা কেউ ছিলেন না। তারা সকলেই পলাতক রয়েছেন। দ্রুত তাদের আইনের আওয়তায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণ চাইতে গিয়ে পিটুনি খেয়ে হাসপাতালে নারী

আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০