ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার ইলিশা মেঘনা নদীতে ট্রলার ডুবির একদিন পর নিখোঁজ আরও ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার বাহাদুরপুর চর এলাকার মেঘনা নদী থেকে ডুবে যাওয়া ট্রলারসহ এসব মরদেহ উদ্ধার করা হয়।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে একটি ট্রলারের এক অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মেহেদীগঞ্জ থানার পুলিশ ওই ট্রলারটিকে উদ্ধার করলে ট্রলারের কেবিন থেকে ৯ জেলের লাশ উদ্ধার করা হয়।

ট্রলার ডুবিতে নিহতরা হলেন- চরফ্যাশনের দুলার হাট এলাকার কামাল দালাল (৩৫), আব্বাস মুন্সি (৪৫), হাসান মোল্লা (৩৮), রফিক বিশ্বাস (৫৫), নুরনবী বেপারী (৩০) মফিজ মাতুব্বর (৩৫) নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৪০) ও মো. বিল্লাল (৩২)।

উল্লেখ্য, রোববার (১০অক্টোবর) চাঁদপুর জেলার মৎস্যঘাট থেকে মাছ বিক্রি করে থেকে উত্তাল মেঘনা নদী দিয়ে চরফ্যাশন উপজেলা আব্দুল্লাহপুর আসছিল ২৪ জেলে। দুপুরের দিকে ইলিশা মেঘনা নদীতে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এরপর ১০ জন জেলেকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয় ওই দিন। পরে ১৩ জেলে নিখোঁজ থাকে। আজ আরও ৯ জেলের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ ৪ জেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯