ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শহীদ সিরাজের নাম ফলকের উপর মাছ বিক্রেতার দোকান উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ : পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে জেলখানা মোড়ে শহীদ সিরাজের নাম ফলকের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। গত কাল তিনি স্থানীয় মাছ ব্যবসায়ীর এ অবৈধ দোকান উচ্ছেদ করেন।

স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন জানান, মুক্তিযুদ্ধে শহীদ সিরাজের নাম ফলকের উপর চালা উঠিয়ে মাছের ব্যবসা করে আসছিলেন মাছ ব্যবসায়ী ইছাম উদ্দিন। ওই ফলকটির উপর জুতা রেখে তিনি প্রতিদিন দোকানদারী করতেন। স্থানীয় লোকজন উক্ত স্থান থেকে মাছের দোকান অন্যত্র সরিয়ে নেয়ার তাগিদ দিলেও ইছাম আলী তা কর্ণপাত করতেন না। এ ঘটনায় তিনি সোমবার সাপ্তাহিক গৌরীপুর বার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সাপ্তাহিক গৌরীপুর বার্তায় প্রকাশিত এ সংবাদটি দৃষ্টিগোচর হওয়ায় তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে যান। এসময় উল্লেখিত মাছ ব্যবসায়ীকে তার দোকান সরানোর নির্দেশ দিলে তিনি তা অন্যত্র সরিয়ে নেন।

এদিকে শহীদ সিরাজের নাম ফলক উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য ১৯৭১’র ৩০ নভেম্বর গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম পলাশকান্দায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন মুজিব বাহিনীর সদস্য সিরাজুল ইসলাম। যুদ্ধ পরবর্তী সময়ে গৌরীপুর পৌর কর্তৃপক্ষ শহীদ সিরাজুল ইসলামের স্মৃতি রক্ষার্থে বোকাইনগরগামী সড়কটির নামাকরন করেন শহীদ সিরাজ সড়ক। স্থানীয় পুরাতন জেলখানা মোড়ে ওই নাম ফলকটি স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শহীদ সিরাজের নাম ফলকের উপর মাছ বিক্রেতার দোকান উচ্ছেদ

আপডেট সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯