ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘরে ঢুকে নববধূকে পেটালেন এসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 
বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে এক নববধূকে মারপিট করেছেন এক এসআই। রোববার (৩ নভেম্বর) রাতে উপজেলার খুপি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এসআইয়ের নাম রিপন মিয়া।

এদিকে আহত নববধূ মনিরা আক্তার কেমি (১৯) বর্তমানে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। কেমি গাবতলী উপজেলার খুপি গ্রামের জাহিদুল ইসলামের কন্যা এবং ইমরান হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী। তারা দুজনই স্থানীয় ফজিলা আজিজ টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী।

আহত মনিরা আক্তার কেমি জানান, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বনিবনা না হওয়ায় থানায় অভিযোগ দেয় তার মা মেরিনা বেগম। এ অভিযোগের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর গাবতলী থানা পুলিশ ইমরানকে আসামি করে একটি মামলা রেকর্ড করে। পরদিন ইমরানকে গ্রেফতার করে পুলিশ। উভয় পরিবারের মধ্যে সমঝোতার পর কারাগার থেকে জামিন পেয়ে গত ১ নভেম্বর কেমিকে বিয়ে করেন ইমরান।

তার অভিযোগ, মামলা প্রত্যাহার করায় ক্ষুব্ধ হয়ে রোববার রাত ১০টার দিকে গাবতলীর খুপি মধ্যপাড়ার কেমির স্বামীর বাড়িতে এসআই রিপন মিয়া ৪-৫ জন সাদা পোশাকধারীসহ ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে মারপিট করে। এরপর আহত কেমিকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

মারপিটের ঘটনা অস্বীকার করে বগুড়ার গাবতলীর থানার এসআই রিপন মিয়া বলেন, ‘ওই ঘরে আসামি আছে এমন সংবাদে সেখানে গেলে মনিরা আক্তার কেমি ভীত হয়ে চিৎকার করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘরে ঢুকে নববধূকে পেটালেন এসআই

আপডেট সময় : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯