ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: নুরুদ্দীন আহমেদ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মোঃ মামুনুর রশিদ (সিজিপিএ ৩.৯০), ইন্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোঃ সোয়েব হাওলাদার (সিজিপিএ ৩.৮৭), সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার (সিজিপিএ ৩.৭৮), জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের মোঃ আরমান আলী (সিজিপিএ ৩.৮৪), ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসাঃ আফরোজা খানম (সিজিপিএ ৩.৮৯) এবং মানবিক অনুষদের ইংরেজি বিভাগের দিলারা খাতুন (৩.৪৯)

এ বিষয়ে ড. মো: নুরুদ্দীন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্নপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে ২০১৮ সালের ফলাফল অনুযায়ী ৬ টি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ ধারী ৬ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯