ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কুষ্টিয়া-৪ আসনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩০৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীতে নির্বাচনী অফিস উদ্বোধন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে চেয়ার ভাঙচুর করেছে।

তাদের এ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। বিএনপি নেতাদের দাবি, তাদের স্থানীয় অফিস ও প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে চরসাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে স্থানীয় বিএনপির নেতারা বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে বাকবিত-া বাধে।

এর কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা ডা. নাসির উদ্দিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা ভোমরার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনের ব্যক্তিগত অফিসের সামনে জড়ো হয়ে তার অফিস ভাঙচুরের চেষ্টা চালায়। এতে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে তোফাজ্জেল হোসেন বলেন, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপি সমর্থকরা আমার ব্যক্তিগত অফিসে হামলা চালায়। তারা পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এসময় আওয়ামী লীগ কর্মীরা প্রতিরোধের চেষ্টা করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, চরসাদিপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিম আলতাফ জর্জ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করতে লোক পাঠিয়েছে। তারপর ব্যবস্থা নেবো।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়া-৪ আসনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

আপডেট সময় : ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮