ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

সন্তানের জন্য ৪৪ বছর ধরে রোজা রাখা সেই মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি;
হারানো ছেলেকে ফিরে পেয়ে প্রতিজ্ঞা পূরণে দীর্ঘ ৪৪ বছর ধরে রোজা রাখা ঝিনাইদহের ভেজিরন নেছা চলে গেলেন না ফেরার দেশে।

বার্ধক্যজনিত কারণে সদর উপজেলার বাজার গোপালপুরে নিজ বাড়িতে সোমবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবারের সদস্যরা জানান, ভেজিরন নেছার বড় ছেলে শহিদুল ইসলাম ১২ বছর বয়সে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঘটনার দেড় মাস পর ভেজিরন নেছা গ্রামের মসজিদ ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যে ছেলে ফিরে এলে তিনি যত দিন বেঁচে থাকবেন তত দিন রোজা রাখবেন। ওই দিনই ছেলের সন্ধান পান তিনি।

এরপর থেকে ভেজিরন নেছা রোজা রাখা শুরু করেন এবং ধর্মীয় বিধান অনুযায়ী বছরে কয়েকটি দিন বাদে প্রায় ৪৪ বছর ধরে রোজা রেখে গেছেন।

শহিদুল ইসলাম বলেন, ‘মা আমার জন্য এত কষ্ট করেছেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’ মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

বাজার গোপালপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর ঢালী বলেন, ‘আমার বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি ভেজিরন নেছা রোজা রাখছেন। অভাব অনটনের মধ্যে পরের বাড়িতে কাজকর্ম করে সন্তানদের বড় করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্তানের জন্য ৪৪ বছর ধরে রোজা রাখা সেই মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯