ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশের সহায়তায় বাড়ি ফিরল হাওরে থাকা পরিবারগুলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

খালিয়াজুরি উপজেলায় নির্জন হাওরে অবস্থান করছিল ঢাকার গাওসিয়া ফেরত ১৭ টি পরিবার। এবার তারা পুলিশের সহায়তায় বাড়ি ফেরেছেন।

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী খবর পেয়েই ওই এলাকায় পুলিশ পাঠিয়ে তাদেরকে নিজ নিজ বাড়িতে পোঁছে দেন। এসময় তিনি জানান, তাদেরকে খাদ্য সহায়তাসহ সকল নিরাপত্তা প্রদান করা হবে। এমনকি এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে প্রায় ১২ দিন পূর্বে ওই ১৭টি পরিবার ঢাকা থেকে গ্রামে আসলে গ্রামের প্রভাবশালীরা বাড়িতে উঠতে না দিয়ে উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কসমা হাওরে খুপরি করে থাকতে দেয়। এদের মধ্যে অনেকেই গার্মেন্টস কর্মী, ঢালাইয়ের কাজসহ অনেকেই বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। কয়েক ধাপে তারা এলাকায় আসলে ওই হাওরে তাদেরকে থাকতে বাধ্য করা হয়। খবর পেয়ে ইউএনও সোমবার বিকালে তাদের কাছে খাদ্য সহায়তা পাঠান।
আজ মঙ্গলবার পুলিশের সহায়তায় তারা বাড়ি যেতে পেরে আনন্দিত।
এদিকে গত ১৬ এপ্রিল থেকে আসা কয়েকটা পরিবার প্রায় ১২ দিন ধরে অনেকে ঝর বৃষ্টিতে হাওরের ভেতর মানবেতর জীবনযাপন করেছেন। পর্যায়ক্রমে মোট ১৭ টি পরিবার এসেছে।

হাওরে থাকা তরুণী রিতা রানী জানান, তারা দুই বোন ঢাকায় কাজ করতো। এখন ঘরছাড়া। রাতে পালা করে ঘুমাতে হয়েছে তাদের।

হাওরে অবস্থান করা মঙ্গল সরকার জানান, তারা বাড়ি আসার পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক সরকার ও মেম্বার দেবাশীষ চাপ সৃষ্টি করলে গ্রামের মানুষ তাদেরকে এখানে খুপরি করে দেয়া হয়। অথচ তারা বাড়িতেই হোম কোয়ারেনটাইনে থাকতে প্রস্তুত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের সহায়তায় বাড়ি ফিরল হাওরে থাকা পরিবারগুলো

আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০