ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা 

‘ফণী’ আতঙ্কে ১০ লাখ রোহিঙ্গাঃ প্রাণহানির আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২০৪ বার পড়া হয়েছে

মধ্যরাতের পরে যে কোনো সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। আর এ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মাঝেও। ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের পরিণতি কী হবে এ নিয়ে চিন্তিত বিশাল এই জনগোষ্টি।

রোহিঙ্গা ক্যাম্পের একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশেরই ঝুঁপড়িঘরগুলো পাহাড়ের চুঁড়ায়, ঢালুতে এবং পাদদেশে অবস্থিত। আর এগুলো বাতাসের গতিবেগে মুহূর্তেই উড়ে যেতে পারে। তাছাড়া পাহাড়ধ্বস হলে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, স্থানীয়দের পাশাপাশি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ফণী মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পেও প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ পূর্ববর্তী সময়ে রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে অবস্থিত মসজিদ, স্কুল ও আশপাশের স্থানীয় সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে।

এ ছাড়া দুর্যোগে অবহেলা না করে ক্যাম্পে রোহিঙ্গাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশের ঢোকার পর ফণী কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ ভারতের মেঘালয়ে ঢুকে যাবে।

ফণী বাংলাদেশে ঢোকার পর বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। সাথে থাকবে দমকা ঝড়ো বাতাস। তবে যত সময় যাবে, বৃষ্টি এবং বাতাসের তীব্রতা কমতে থাকবে।

সর্বশেষ রোববার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ফণী’ আতঙ্কে ১০ লাখ রোহিঙ্গাঃ প্রাণহানির আশঙ্কা

আপডেট সময় : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯