ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ-এ একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। রোববার থানার উপপরিদর্শক জুয়েল রানা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ‘মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরি’র মালিকসহ তিনজনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে আদালত কারাগারে পাঠিয়েছেন। একই সঙ্গে তার ১০ দিনের রিমান্ড শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।

গত শনিবার কদমতলী এলাকার আমবাগিচা এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে—মীম আক্তার (১৭), শাহীনুর বেগম (৩৫) ও মঞ্জু বেগম (৪৯)। তারা সবাই কারখানার শ্রমিক ছিলেন। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের তথ্যমতে, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এমনকি শিশু শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে

আপডেট সময় : ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬