ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভোট দিলেই অর্ধেক দামে মদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ৩০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনে জয়ী হলে ৫০ শতাংশ ছাড়ে মদ, ঈদের সময় বিনামূল্যে ছাগলের মাংস এমনকি নারীদের বিনামূল্যে সোনা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের একটি রাজনৈতিক দল। নির্বাচনী ইশতেহারে নয়াদিল্লির ভোটারদের প্রায় সব কিছুই ফ্রিতে দেয়ার আশ্বাস দিয়েছে সাঁঝি বিরাসত পার্টি নামের ওই দল।

দেশটির একটি দৈনিক বলছে, ভারতের চলমান লোকসভা নির্বাচনকে ঘিরে চারদিকে উপহারের বন্যা বইছে। ভোটারদের মন জয় করতে রাশি রাশি প্রতিশ্রুতির ঢেউ। এর মাঝেই সবাইকে ছাপিয়ে গেল সাঁঝি বিরাসত পার্টি।

নির্বাচনী ইশতেহারে এই দলটি প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে মদের দামে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। নারীদের বিনামূল্যে সোনা এবং ঈদের সময় বিনামূল্যে ছাগলও পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, পিএইচডি পর্যন্ত বিনামূল্যের শিক্ষা, দিল্লি মেট্রো ও বাসে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিষেবা, বেসরকারি স্কুলের ফি বাতিল।

এছাড়াও বিনামূল্যে রেশন, কন্যাসন্তান জন্মালে ৫০ হাজার টাকা, মেয়ের বিয়েতে আড়াই লাখ টাকা, বেকারদের জন্য মাসে ১০ হাজার টাকা, বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসে ৫ হাজার টাকা করে পেনশন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বেসরকারি হাসপাতালে ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতিও দিয়েছে সাঁঝি বিরাসত পার্টি। ইশতেহারে ছাপানো রয়েছে এই দলের প্রার্থী অমিত শর্মার ছবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোট দিলেই অর্ধেক দামে মদ

আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯