ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

১ কেন্দ্রে ধানের শীষের ১ ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ৪৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে একটি ভোট কেন্দ্রে শীষ প্রতীকের মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের ব্যালটে মাত্র এক ভোট পড়েছে। অপরদিকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর ব্যালটে পড়েছে ২১৫ ভোট।

৩২০ নং কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং ভোটকেন্দ্রে ভোটের এ চিত্র দেখা গেছে। এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

পরে এ কেন্দ্রের ফল গণনায় দেখা যায়, কেন্দ্রটির ভোটার সংখ্যা এক হাজার ৯১৩ হলে ভোট দিয়েছেন ২১৮ জন। অর্থাৎ অনুপস্থিত থাকেন এক হাজার ৬৯৫ ভোটার।

এ কেন্দ্রে মেয়র পদে নৌকা ২১৫ ভোট পেলেও ধানের শীষের পাশাপাশি হাতপাখা (প্রার্থী মো. জান্নাতুল ইসলাম) ও আম (প্রার্থী আবুল মনজুর) ব্যালটেও পড়ে মাত্র এক ভোট।

আর চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, হাতি প্রতীকের খোকন চৌধুরী এবং মোমবাতি প্রতীকের প্রার্থী এম এ মতিনের ব্যালটে কোনো ভোটই পড়েনি।

এদিকে মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত মোট ৯৫টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম চৌধুরী ৩৫ হাজার ৩৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ডা. শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট তিন হাজার ৪৯৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১ কেন্দ্রে ধানের শীষের ১ ভোট

আপডেট সময় : ১০:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১