ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৫ প্রার্থীই মামলার আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ৩৯৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল);

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীসহ ৫ জনই বিভিন্ন মামলার আসামি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৮ ওয়ার্ডে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে দুইজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮ ওয়ার্ডে ২৭ জন রয়েছেন।

প্রার্থীদের হলফনামায় বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৪২৭, ৫০৬ ধারায় একটি মামলা চলমান রয়েছে।

অপরদিকে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহীদুর রহমান শিপন মাদক মামলায়, ৬ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম জননিরাপত্তা আইনে, সাত নম্বর ওয়ার্ডে আজম খান ১৪৩, ৫০৬, ৩২৩ ধারায় এবং ৯ নম্বর ওয়ার্ডে আফজালুর রহমান সানু মানহানি মামলার আসামি। প্রত্যেকটি মামলা চলমান রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়া বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান থাকলেও যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৫ প্রার্থীই মামলার আসামি

আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১