ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পূর্বের একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবু তালেব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব উপজেলার পোকন্দা গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, গত ২১ এপ্রিল লালপুর থানার অন্তর্গত পোকন্দা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেব পূর্বের একটি মাদক আইনের মামলায় বিজ্ঞ আদালতে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
লালপুর থানার এসআই মো. সবুজ আলী এবং এএসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

আপডেট সময় : ১২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬