ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সীমান্ত থেকে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার (৫ অক্টোবর) এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, জিরা ও ইমিটেশন গয়না।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা পাকা রাস্তা এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড জব্দ করে। কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কেড়াগাছি থেকে ভারতীয় ওষুধ এবং গেড়াখালি এলাকা থেকে ভারতীয় জিরা জব্দ করে।

এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল সদর উপজেলার গোবিন্দকাটি থেকে মোবাইলের ডিসপ্লে ও ইমিটেশন গয়না জব্দ করে।

জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ১১ লাখ ৩ হাজার ২০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সীমান্ত থেকে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬