ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অক্টোবর থেকে অফিস ২০২১-এর সাপোর্ট বন্ধ করবে মাইক্রোসফট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: মাইক্রোসফট জানিয়েছে, তাদের জনপ্রিয় অফিস সফটওয়্যার স্যুট অফিস ২০২১-এর সাপোর্ট আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এরপর থেকে সফটওয়্যারটির জন্য আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা টেকনিক্যাল সহায়তা দেওয়া হবে না।

মাইক্রোসফট জানিয়েছে, সাপোর্ট বন্ধ হয়ে গেলেও অফিস ২০২১-এর অ্যাপগুলো-যেমন ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট-চালু থাকতে পারে। তবে এরপর সফটওয়্যারটি ব্যবহার করলে ব্যবহারকারীরা গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন।

অর্থাৎ, যাদের ডিভাইসে অফিস ২০২১ ইনস্টল করা আছে, তারা চাইলে সফটওয়্যারটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। কিন্তু নতুন কোনো নিরাপত্তা আপডেট না পাওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর ফলে ভাইরাস, ম্যালওয়্যার বা অন্য সাইবার হুমকির মুখে পড়ার আশঙ্কা বাড়বে।

অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আনছে মাইক্রোসফট
অফিস ২০২১ ব্যবহারকারীদের জন্য আপগ্রেডের বিকল্পও সামনে রেখেছে মাইক্রোসফট। যারা এককালীন মূল্য দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করতে চান, তাদের জন্য অফিস ২০২৪ একটি বিকল্প হতে পারে। অন্যদিকে নিয়মিত আপডেট, ক্লাউড সুবিধা ও সাবস্ক্রিপশনভিত্তিক সেবা নিতে চাইলে ব্যবহারকারীদের মাইক্রোসফট ৩৬৫-এ যেতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, অফিস ২০২১-এর সাপোর্ট শেষ হওয়ার পর আর কোনো প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার আপডেট বা নিরাপত্তা সংশোধনী দেওয়া হবে না। তাই ব্যবহারকারীদের আগেভাগেই নতুন সংস্করণে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

কেন এই সাপোর্ট বন্ধ করে মাইক্রোসফট?
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময় পর পুরোনো সফটওয়্যারের জন্য সাপোর্ট বন্ধ করে দেয় মূলত নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সাইবার হুমকি তৈরি হয়, কিন্তু পুরোনো সফটওয়্যার সেই হুমকির বিরুদ্ধে আর যথেষ্ট নিরাপদ থাকে না।

আপডেটের ঝামেলা কমবে, উইন্ডোজে আসছে নতুন ফিচার
এছাড়া নতুন ফিচার, আধুনিক হার্ডওয়্যার ও ক্লাউড প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখতে পুরোনো ভার্সনগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হয়। এতে ব্যবহারকারীদের নতুন সংস্করণে স্থানান্তর করানো সহজ হয় এবং সফটওয়্যারের উন্নয়নও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অক্টোবর থেকে অফিস ২০২১-এর সাপোর্ট বন্ধ করবে মাইক্রোসফট

আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬