ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

আবাসিক হলে শাবির ৯০শিক্ষার্থীর ঈদ, দিনব্যাপী ২০০জনকে খাবার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ৫৪২ বার পড়া হয়েছে

ঈদুল আযহায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলেও আবাসিক হল থেকে বাড়ি ফেরেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ৯০ শিক্ষার্থী। ক্যাম্পাস বন্ধ হলেও খোলা রাখা হয়েছে আবাসিক হলগুলো। ঈদের ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রদের তিনটি ও ছাত্রীদের দুইটি আবাসিক হলের মধ্যে ঈদ উদযাপন করেন বিভিন্ন বিভাগের ৯০ শিক্ষার্থী। ঈদ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ দিনব্যাপী শিক্ষার্থী, ক্যাম্পাসের বিভিন্ন দপ্তরের স্টাফ, গার্ড ও ক্লিনার সহ মোট ২০০ জনকে বিনামূল্যে খাবার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আহসান হাবিব ও সৈয়দ মুজতবা আলী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট এস এম সাইদুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঈদ উদযাপন করা এক শিক্ষার্থী বলেন, সামনে সেমিস্টার পরীক্ষা, তাই বাড়ি যাই নি। সিলেট থেকে বাড়ি গেলে আসা-যাওয়ায় তিনদিন চলে যায়। ক্যাম্পাসে ঈদ উদযাপন করে বাড়ির মত আনন্দ পাই নি। পরিবার থেকে যেহেতু কিছুটা দূরে তাই কষ্ট লাগাটা স্বাভাবিক। তবে প্রশাসন খাবার দিয়েছেন। এতে ঈদের আনন্দ কিছুটা এসেছে। হলে সবাই মিলে একটা পরিবারের মতই ঈদ উদযাপন করেছি।

সৈয়দ মুজতবা আলী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট এস এম সাইদুর রহমান বলেন, আমাদের হলে সব থেকে বেশি(৩৫জন) ছাত্র অবস্থান করছে। আমরা তাদের খাবারের আয়োজন করেছি।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ঈদে আবাসিক হলের যেসকল শিক্ষার্থী তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঈদের স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়। এবারের ঈদে সব থেকে বেশি ছাত্র অবস্থান করছে সৈয়দ মুজতবা আলী ছাত্রহলে। সব হল মিলিয়ে ৯০ জন শিক্ষার্থী আবাসিক হলে ঈদ উদযাপন করেছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রদত্ত খাবারের মধ্যে কালিজিরা চাল ও মুগডাল দিয়ে খিচুরি, ডিম ভুনা, সেমাই, বাশমতি চালের পোলাও, খাশির মাংস, মুরগি দিয়ে মুগডাল, দুধ ওয়ালার দই, দুধ ওয়ালার মিষ্টি, কোক ২৫০ মি.লি., পানি (মাম) ৩৬০ মি.লি. ও আম আম্রপালি ১ পিস করে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবাসিক হলে শাবির ৯০শিক্ষার্থীর ঈদ, দিনব্যাপী ২০০জনকে খাবার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

আপডেট সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩