ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম

সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের উপর শিক্ষার মান নির্ভর করেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৪৫৫ বার পড়া হয়েছে

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঠদান, গবেষণা ও জ্ঞান সৃষ্টি ও বিতরণের পাশাপাশি অপর দুটি অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন। যার উপর শিক্ষার মান অনেকাংশেই নির্ভর করে। এক্ষেত্রে প্রশ্নপত্র সমীক্ষন বা মডারেশন খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুরু থেকে এ বিষয়গুলোর উপর বিশেষ জোর দিয়ে আসছে। ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থীদের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ছে।”

১১ মে বৃহস্পতিবার ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিইউসি) আয়োজিত প্রশ্নপত্র সমীক্ষন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রশ্নপত্র প্রণয়ন ও তা সমীক্ষনে শিক্ষকদের বিশেষ যত্নবান হওয়ার আহবান জানিয়ে আরো বলেন, শিক্ষকতা পেশা নয়; ব্রত। এ পেশায় নীতি-নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা সভ্যতার সৃষ্টি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকরা একটি সমাজ ও দেশের বাতিঘর হিসেবে কাজ করেন। সুতরাং, শিক্ষকরা তাদের দায়িত্বে অবহেলা করলে বা নীতি-নৈতিকতার সাথে আপোস করলে সভ্যতার পতন ঘটতে বাধ্য। আমরা প্রায়শঃই প্রশ্নপত্র ফাঁসের খরব শুনি। এর মাধ্যমে শিক্ষার সাথে জড়িত কতিপয় ব্যক্তিরাই দূর্নীতি করছেন না; বরং কিছুসংখ্যক শিক্ষার্থী ভ্রান্তপথে পরিচালিত হয়ে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বেই দূর্নীতির হাতেখড়ি নিচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরের স্থায়ী ক্যাম্পাসের এনেক্স ভবনের লেকচার গ্যালারি-১ এ অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিইউসি’র পরিচালক ও স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিইউসি’র অতিরিক্ত পরিচালক (ইএলটি) ড. রমা ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন আইকিইউসি’র অতিরিক্ত পরিচালক ও ছাত্রকল্যাণ উপদেষ্ঠা প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। উক্ত কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, আইন ও বিচার, ইংরেজী, অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের উপর শিক্ষার মান নির্ভর করেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩