ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মে মাসে বিমান বহরে যুক্ত হচ্ছে প্রথম দু’টি এয়ারবাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৩৫৯ বার পড়া হয়েছে

স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। বিমান বহরে প্রথম দু’টি এয়ারবাস ৩৩০ যুক্ত হচ্ছে চলতি বছরের মে মাসে। নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটে মোট আসন সংখ্যা হবে ৪৩৬ টি।

নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশী হজ্জ, ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকভাইদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীরা থার্ড ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে অতিরিক্ত ভাড়া ও ট্রানজিটের জন্য অতিরিক্ত সময় ব্যয় করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে থাকে। দেশীয় যাত্রীদের এই ভোগান্তি থেকে রক্ষা করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী জুন মাস থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৭টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৭টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। চলতি মাসে ইউএস-বাংলা বিমান বহরকে আরো বেশী শক্তিশালী করার জন্য একটি এটিআর ৭২-৬০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে।

বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল সহ আন্তর্জাতিক গন্তব্য কলকাতা, চেন্নাই, মালে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, শারজাহ, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মে মাসে বিমান বহরে যুক্ত হচ্ছে প্রথম দু’টি এয়ারবাস

আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩