ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি ঘিরে আজ বেলা সাড়ে ১১টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা ঝিনাইদহের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। অপর দিকে শহরের পায়রা চত্বর থেকে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে একটি মিছিল বের করে ছাত্রলীগ। পৌরসভা এলাকায় বিএনপি ও ছাত্রলীগের দুটি মিছিল মুখোমুখি হলে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন। এতে ইটপাটকেল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে কাউকে ভর্তি করা হয়নি।

জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেন। পরে বিএনপি নেতাকর্মীরাতা প্রতিহত করেছেন। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছেন। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঝিনাইদহে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ

আপডেট সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২