ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাঙামাটিতে আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই গ্রুপের (ইউপিডিএফ গণতান্ত্রিক ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস) গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, দুপুরে ৮ নং ওয়ার্ডের দুই কিলো নামক স্থানে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি যাচ্ছে। আমিও সেখানে যাচ্ছি।

ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান শ্যামল চাকমা দাবি করেন, আমাদের দলের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসেছিলেন। এমন সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের কিছু সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আজ দুপুরে দুই কিলো নামক স্থানে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের একজন ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একজন নিহত হয়েছেন। আরও একজন আহত আছে বলে শুনেছি।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, ঘটনাস্থলে দুইজনের মরদেহ পড়ে আছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাঙামাটিতে আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১