ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের

হবিগঞ্জে ১০ টাকা কেজির চাল বিনামূল্যে দিবেন এমপি আবু জাহির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি।।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ঝুঁকি নিয়ে হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জবাসীর পাশে আছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। করোনা সচেতনতা, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও মাস্ক বিতরণ দিয়ে শুরু! সাধারণ ছুটি, গণপরিবহন নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ত্রাণ সহায়তা নিয়ে। অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রীর সহায়তা। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে, তাঁর আজকের উদ্যোগ!

হবিগঞ্জ পৌরসভায় বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় ৯ হাজার ৬শ’ অস্বচ্ছল ব্যক্তিকে দেয়া হয় কার্ড। পৌরসভার ৫টি পয়েন্টে ৫টি ডিলারের এসব চাল বিক্রি করবেন‌। একজন ওএমএস ডিলার একদিনে ৪শ’ লোকের কাছে ১০ কেজি করে চাল বিক্রি করতে পারবেন। অর্থাৎ, পৌরসভায় ৫ জন ডিলার একদিনে সর্বোচ্চ ২ হাজার কার্ডধারীর কাছে চাল বিক্রি করতে পারবেন। আর কার্ডধারী ব্যক্তিরা ১০ টাকা কেজি দরে মাসে ২ বার সর্বোচ্চ ১০ কেজি করে ২০ কেজি চাল কিনতে পারবেন। কিন্তু দীর্ঘদিন আয়-রোজগার বন্ধ থাকায় ওএমএস এর চাল কেনার টাকাটাও অনেকের কাছে বিশাল কিছু!

এ অবস্থায় আজ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ২ হাজার অস্বচ্ছল লোকের চাল কেনা বাবদ নগদ ২ লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেন এমপি আবু জাহির। ফলে আজ ২ হাজার মানুষ বিনামূল্যে পেলেন ১০ কেজি করে চাল। একই ভাবে, আগামী মঙ্গলবার আরো ২ হাজার মানুষের চাল কেনার জন্য পরিশোধ করবেন আরো ২ লাখ টাকা। আর বৃহস্পতিবার ২ হাজার মানুষের চাল কেনার জন্য ২ লাখ টাকা তিনি পরিশোধ করবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এবছর জেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল আয়োজন না করে সেই টাকা দেয়া হচ্ছে এই চাল কেনার জন্য।

ফলে হবিগঞ্জ পৌরসভার ৬ হাজার অস্বচ্ছল মানুষ বিনামূল্যে ১০ কেজি করে চাল কিনতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হবিগঞ্জে ১০ টাকা কেজির চাল বিনামূল্যে দিবেন এমপি আবু জাহির

আপডেট সময় : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০