ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

করোনায় ডিএমপির এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

করোনা আক্রান্ত হয়ে ডিএমপির এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম জসিম উদ্দিন। তিনি পুরান ঢাকার ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লায়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বুধবার সকালে আইইডিসিআর থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজিত কুমার। তিনি বলেন, ‘পুলিশের এই সদস্য ২৪ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। এরপর জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, কোয়ারেন্টিনে থাকার সময় তার জ্বর-ঠান্ডা ছিল। আজ শনাক্ত হয় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

জসিমকে নিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো বলে ডিএমপি সূত্রে জানা গেছে। ডিএমপি সূত্রে জানা গেছে, করোনায় সংক্রমিত হয়ে আজ সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮১। এর মধ্যে ১২ জন নারী সদস্য। এ রোগে আক্রান্ত সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশির ভাগের শরীরে করোনার কোনো লক্ষণই নেই। আক্রান্ত পুলিশ সদস্যরা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২২টি বিভাগে কর্মরত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় ডিএমপির এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০