ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু এক লাখ ১৪ হাজারের, আক্রান্ত সাড়ে ১৮ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু এক লাখ ১৪ হাজারের, আক্রান্ত সাড়ে ১৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক,

প্রাণঘাতী করোনাভাইরাস তার মৃত্যু তাণ্ডব অব্যাহত রেখেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় বিশ্বজুড়ে প্রাণ গেছে, পাঁচ হাজার ৫১৪ জনের। আর এসময় আক্রান্ত হয়েছে সাড়ে ৭২ হাজার মানুষ। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৯৪ জনে। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২৫৭ জন।
রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৪৩৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক ৫২৮ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির নিউইয়র্ক রাজ্যে। টানা কয়েকদিন ধরে এই রাজ্যে সাতশো’র বেশি করে মানুষ করোনায় মারা গেছে।
মৃতুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি। যদিও চীনের মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র তা দ্রুতই টপকে যায়। ইতালিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৩৬৩।
এদিকে আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৮৩১ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৭ হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০৩ জনের মৃত্যু হয়েছে।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩২ হাজার ৫৯২ জনে।
ইউরোপের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। সেখানে একদিনে ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ১০ হাজার ৬১২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ২৭৯ জন।
অন্যদিকে জার্মানিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি হলেও সেখানে এখন পর্যন্ত তিন হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের মৃত্যু হয়েছে।
এশীয় অঞ্চলের মধ্যে ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে চার হাজার ৪৭৪ করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৬৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু এক লাখ ১৪ হাজারের, আক্রান্ত সাড়ে ১৮ লাখ

আপডেট সময় : ০৮:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০