ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খুনি মাজেদকে নিয়ে করোনার আশঙ্কা নেই: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রক্রিয়া শেষ হলেই তার দণ্ড কার্যকর করা হবে।

আজ মঙ্গলবার গুলশানে নিজের আবাসিক অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল মাজেদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। পরবর্তীতে আপিল আদালতে এ দণ্ড কনফার্ম হয়।

আইনমন্ত্রী বলেন, মঙ্গলবার ভোর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আদালতের আদেশে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

যেহেতু ক্যাপ্টেন মাজেদ ভারত থেকে এসেছে, এ অবস্থায় কারাগারে তাকে নিয়ে করোনার ঝুঁকি রয়েছে কি না? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ক্যাপ্টেন মাজেদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাকে কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে। অন্য কোনো আসামির সঙ্গে তার কোনো সংযোগ থাকবে না। এ কারণে তাকে নিয়ে করোনার ঝুঁকির কোনো আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুনি মাজেদকে নিয়ে করোনার আশঙ্কা নেই: আইনমন্ত্রী

আপডেট সময় : ১১:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০