ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

সজিব হোসাইন, টাঙ্গাইল | 

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া বটটেকী এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মেয়েটির মা মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক সুরুজ মোল্লাকে (১৩) গ্রেপ্তার করেন।
সুরুজ মোল্লা নওগাঁ জেলা সদরের চুনিয়াগাড়ী গ্রামের লাইবুল্লাহর ছেলে।
ধর্ষিতা শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ধর্ষিতা শিশুটির বাবা-মা ও ধর্ষকের বাবা-মা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া বটটেকী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। ধর্ষিতার মা গোড়াই এলাকার একটি কারখানার পোশাক শ্রমিক ও বাবা ওই এলাকায় রিকশা চালান। ধর্ষকের বাবা লাইবুল্লাহ ও মা একই কারখানার পোশাক শ্রমিক। প্রতিদিনের মতো রোববার উভয়ের বাবা-মা কাজে যান। বিকেলে ধর্ষিতা শিশুটি ধর্ষণকারী সুরুজ মোল্লার ঘরে টিভি দেখতে গেলে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করে। এতে শিশুটি রক্তাক্ত হয়ে পড়ে। সন্ধ্যার পর মেয়ের মা মেয়েটিকে অসুস্থ দেখে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত বুঝতে পেরে থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন। সোমবার সকালে মেয়েটির মা মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক সুরুজ মোল্লাকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদেক বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষক সুরুজ মোল্লাকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০