ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ২২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি যশোর; যশোরের অভয়নগরে বাড়িতে ঢুকে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ওই স্কুলছাত্রীর মা বলেন, শুক্রবার দুপুরে আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিল না। বাড়িতে শুধু আমার মেয়েই ছিল। আমি বিকেল ৪টার দিকে বাড়িতে এসে দেখি আমার মেয়ে বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ অবস্থা দেখে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেল ৫টার পর তার জ্ঞান ফিরলে সে জানায়, সে বারান্দায় বসেছিল। এ সময় একই এলাকার হাফিজ খানের ছেলে রিয়াজ খান (২০) ও তার সঙ্গে আরও দুইজন মোটরসাইকেলে এসে বাবা-মা কোথায় জানতে চায়। বাবা-মা বাড়িতে নেই বলা মাত্রই তারা জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে দুই হাত ধরে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাফরিয়া রহমান হিয়া বলেন, ওই স্কুলছাত্রী আমাকে জানিয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে। আলামত নষ্ট হতে পারে তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার অবস্থা দেখেছি। চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০