ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জীবন সঙ্কটে শাহিন, জড়িতরা এখনও অধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি;
সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যাটারিচালিত ভ্যানের চালক শাহিন মোড়ল (১৪) জীবন সঙ্কটে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের আইসিইউ ইউনিটে রাখা হয়েছে তাকে।

এর আগে শনিবার রাতে অস্ত্রোপচার করা হয় তার মাথায়। তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে।

মেডিকেল বোর্ডের প্রধান ও নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, ‘শাহিনের চিকিৎসা চলছে। তবে সে আশঙ্কা মুক্ত নয়। মাথায় গুরুতর আঘাত পেয়েছে। শনিবার রাতে মাথায় অস্ত্রোপচার করা হয়েছে তার।’

শুক্রবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় যাত্রীবেশে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে শাহিনের মাথায় আঘাত করে ছিনিয়ে নিয়ে যায় তার ব্যাটারিচালিত ভ্যান। রোববার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেই ভ্যানটি উদ্ধার করতে পারেনি পুলিশ। শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি জড়িতদেরও।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে শাহিনের মাথায় আঘাত করেছে। ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের চেষ্ট চলছে।’

শাহিনের চাচা মুনসুর আলী মোড়ল জানান, শাহিনের বাবা হায়দার আলীও ভ্যান চালক। তাদের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। তারা হতদরিদ্র। ঋণ নিয়ে ব্যাটারি চালিত ভ্যানটি কিনে বাবা-ছেলে পালাক্রমে চালায়। শুক্রবার সকালে কেশবপুর থেকে ৪ জন যাত্রী শাহিনের ভ্যানে ওঠে সাতক্ষীরার ধানদিয়ায় যাওয়ার কথা বলে। তাদের নিয়ে ধানদিয়া কৃঞ্চনগর আমজামতলা নামক স্থানে পৌঁছালে যাত্রীবেশে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় শাহিনে মাথায় কোপাতে থাকে। এক পর্যায়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে যায় সে। এরপরই তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা এবং শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ বিষয়ে শনিবার শাহিনের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জীবন সঙ্কটে শাহিন, জড়িতরা এখনও অধরা

আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯