ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু Logo চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ Logo চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড Logo চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার Logo অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ কেজি চিংড়ি মাছ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজ শনিবার সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনগর বাজারের দু’টি মৎস্য আড়তে চিংড়িতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এ অভিযানকালে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত মৎস্য ব্যাসায়ী হাবিবুল্লহকে ৫০ হাজার ও ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৮০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তারা ও শ্যামনগর থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার

আপডেট সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬