ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনাদিয়ার চর থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

সোনাদিয়ার চর থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, 

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন শিশু ১২ জন নারী ও ১১ জন পুরুষ। রোববার (২৪ নভেম্বর) সকালে সোনাদিয়া দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, গত পাঁচ দিন আগে দালালরা ৪১ জন রোহিঙ্গাকে সমুদ্রপথে মালয়েশিয়া নেয়ার কথা বলে একটি ট্রলারে করে রওনা দেয়। পাঁচ দিন সমুদ্রে ঘোরার পর ভোর রাতে তাদের মালেশিয়া বলে সোনাদিয়ার মগচরে নামিয়ে দিয়ে ট্রলারের মাঝি ও দালালরা দ্রুত পালিয়ে যায়। বালুখালী ক্যাম্প, ঘুমধুম ক্যাম্প ও কুতুপালং ক্যাম্প থেকে তারা দালালের মাধ্যমে ট্রলারে উঠে বলে জানান তারা।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো কুতুপালং ক্যাম্পের রুমানা আকতার, মো. অহিয়াজ, মোহছেনা আকতার, নুরুল হক, নুর ফাতেমা, আব্দুল হক, সানজিদা আকতার, ছাবেকুন্নাহার, নুরুজ্জাহান, ইসমত আরা, নুর আকলিমা, আছমা বিবি, নুর কায়দা, শামশুন্নাহার, সানজিদা আকতার, রুজিনা আকতার, জন্নাত উল্লাহ, মোঃ আজম, মো. জোবাইর, নাজিমুল হক, দনুমিয়া মিয়া, হুবাইব উল্লাহ, মো. কাইছার আলম, নুর হোসেন, মাহাবুবুর রহমান, মো. আনছার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়ার চর থেকে ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মালেশিয়ায় মানবপাচার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সোনাদিয়ার চর থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯