ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

বগুড়ায় আ.লীগ নেতার মাদক সেবনের ছবি ওয়ালে ওয়ালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ইয়াবা ও গাঁজা সেবনের ছবিসহ পোস্টারিং করা হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাকে গ্রেফতারসহ বহিষ্কারের দাবি উঠেছে। একই সঙ্গে নন্দীগ্রামে সাধারণ মানুষের মধ্যে ছি ছি রব উঠেছে।

এলাকার বিভিন্ন দেয়ালে লাগানো পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ইয়াবা ও গাঁজা সেবনের ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী।

দেয়ালে সাঁটানো পোস্টারে আরও লেখা হয়, এ মাদক ব্যবসায়ী শুধু নন্দীগ্রাম উপজেলা নয়, উত্তরাঞ্চলজুড়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক। পাশাপাশি এ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। প্রচারে নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগ প্রেমিক ত্যাগী নেতাকর্মীবৃন্দ।

পোস্টারে ইয়াবা সেবনের ভিডিও দেখার জন্য ইউটিউবের লিংকে লগইন করারও আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আনিছুর রহমান একজন মাদক সেবনকারী। ইতোপূর্বে তার মাদক সেবনের বিষয় প্রকাশ্যে এলে দলীয় নেতাকর্মীরা লজ্জায় পড়েন। এ রকম মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংগঠন থেকে বহিষ্কার করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এছাড়া এ পোস্টারিংয়ের বিষয়ে উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, অভিযুক্ত আনিছুর রহমান আগে জাসদ করতেন। ২০১৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। দুই মাস পরই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পান। তিনি আগে থেকেই মাদক সেবন করতেন। এখনও সেই ধারা অব্যাহত রেখেছেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমি শুনেছি পোস্টারিং করার কথা। তবে নিজের চোখে দেখেনি। বিষয়টি আমাদের বিব্রত করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার ফোন করে ও মেসেজ দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

নন্দীগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ শওকত কবীর বলেন, এ ধরনের একজন মানুষকে দায়িত্ববান হতে হয়। কিন্তুু এ ধরনের কাজ পুলিশকেও বিব্রত করেছে। এ ব্যাপারে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ায় আ.লীগ নেতার মাদক সেবনের ছবি ওয়ালে ওয়ালে

আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯