ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘চরা এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী আমীর এজাজ খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল ও চরা এলাকার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে হিন্দু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উঠান বৈঠককে কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন আকন জুয়েলের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল চরা এলাকায় এসে পৌঁছায়। মিছিলটি উঠান বৈঠকের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

বৈঠকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারাই তাদের প্রধান প্রত্যাশা। হিন্দু সম্প্রদায়ের দাবির জবাবে বিএনপির মনোনীত প্রার্থী আমীর এজাজ খান বলেন, ভোটের দিন সবাই যেন নির্ভয়ে ও নিরাপদে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন, সে বিষয়ে আমরা দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিজ্ঞ। তিনি আগামী দিনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানের পুরো আয়োজনে স্থানীয়দের মধ্যে দায়িত্বে ছিলেন, মোঃ বেলাল হোসেন, প্রণয় রায়, ওকিল দা ও রাসেল।

উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা বলেন, জনসংযোগ ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস

আপডেট সময় : ১২:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬