ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঝড় বায়তুল মোকাররমে নামাজের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। একজন পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নামাজের জন্য তৈরিকৃত একটি প্যান্ডেল বাতাসে ভেঙে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে শফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালেই রয়েছে। একই ঘটনায় নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলাম (৩৬) ছাড়াও রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) আহত হয়েছেন। তবে তাদের কেউই গুরুতরভাবে আহত হননি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে সাতটায় জাগো নিউজকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

ঝড়ে রাজধানীর তিতুমীর কলেজের সামনেসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা অপসারণে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঝড় বায়তুল মোকাররমে নামাজের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯