ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ৫০৯১ বার পড়া হয়েছে

ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে, শ্বশুরবাড়ি বেড়াতে
ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এক তরুণ। ধর্ম গোপন করেই প্রেম চালিয়ে যান। একসময় প্রেমিকাকে বিয়েও করেন। ঈদে বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন শ্বশুরবাড়ি। বিপত্তি ঘটে এখানেই। শ্বশুরবাড়ির লোকজনের কাছে তরুণের ধর্ম গোপনের বিষয়টি ধরা পড়ে যায়। মারধরের শিকার হয়ে গতকাল শুক্রবার রাতে মুচলেকা দিয়ে রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলা গাঙ্গাইল ইউনিয়ন।

ওই তরুণ হিন্দুধর্মাবলম্বী। তাঁর নাম রবি দেবনাথ (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার অখিল দেবনাথের ছেলে।

তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, রবি ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় চাকরি করতেন মুসলিম ওই তরুণী। সেখানে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন রবি ধর্ম গোপন করে আট লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। ঈদের আগে গ্রামের বাড়িতে এসে বিয়ের কথা পরিবারকে জানান ওই তরুণী। পরিবারের লোকজন বরকে আসতে বলেন। গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে রবি তাঁর বন্ধু হামিদুর ও তাঁর স্ত্রী লিপিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। আপ্যায়নের সময় বন্ধু ও তাঁর স্ত্রীর কাছ থেকে জানা যায়, বর হিন্দুধর্মাবলম্বী।
বিষয়টি এলাকায় জানাজানি হলে রবি দেবনাথ ক্ষমা চেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে যেতে চান। এলাকার লোকজন বরসহ তিনজনকেই আটকে রাখেন। গতকাল শুক্রবার রাতে তরুণীর পরিবারের কাছে মুচলেকা দিয়ে রক্ষা পান।

রবি দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘ধর্ম গোপন না করলে আমি হয়তো প্রেমিকাকে পেতাম না।’ তবে বিষয়টি মারাত্মক ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা চান তিনি।

এ বিষয়ে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বলেন, ঘটনাটি জানতে পেরে প্রতারক রবির কাছ থেকে মুচলেকা আদায় করে বিদায় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে,

আপডেট সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩