ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিরোধী দলগুলোর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে আজ সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে মহানগর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো। এর আগে বুধবার (১১ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে পৃথক-পৃথকভাবে কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

বিএনপি সূত্র থেকে জানা যায়, আজ সোমবার ১৬ জানুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ ও মিছিল হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন থাকবেন।

এছাড়া গণতন্ত্র মঞ্চ সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ করে।

অলি আহমদের এলডিপি দুপুর ২টায় পান্থপথে এফডিসি সংলগ্ন অফিসের সামনে সমাবেশ করে।

‘জাতীয়তাবাদী সমমনা জোট’ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।

জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা ৩০ মিনিটে সমাবেশ করে ‘বাম গণতান্ত্রিক ঐক্য জোট’।

১২ দলীয় জোট ১৬ জানুয়ারি পরিবর্তে ১৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ও মিছিল করে বলে জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

জেলা শহর বাদে সারাদেশে মহানগর ও উপজেলায়ও সমাবেশ-মিছিল করে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিরোধী দলগুলোর বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩