ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফুটবল কিংবদন্তী পেলে জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ব্রাজিলে

সকালের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৪২৮ বার পড়া হয়েছে

ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকাগ্রস্থ পুরো বিশ্ব। ফুটবলকে ভালোবাসুন আর নাই বাসুন- পেলের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছেন। সেই পেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। আর পেলের নিজের দেশ ব্রাজিলের তাহলে কী অবস্থা?

ব্রাজিলের জাতীয় আইকন তিনি। পেলের মৃত্যুতে তাই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র একদিন ক্ষমতায় রয়েছেন তিনি। আগামী রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

নিজের ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে মৃত্যুবরণ করলেন কিংবদন্তি পেলে। জেইর বলসোনারোর জন্য অবশ্যই এটা দুঃখের বিষয়। শোকাগ্রস্থ ব্রাজিলিয়ানদের পাশে দাঁড়াতেই মূলত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।

এক বিবৃতিতে জেইর বলসোনারো পেলেকে একজন গ্রেট সিটিজেন এবং সেরা দেশপ্রেমী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘পেলে বিশ্বের যেখানেই গিয়েছেন, সেখানেই ব্রাজিলের নামকে উর্ধ্বে তুলে ধরেছেন।’

রোববার নতুন ক্ষমতায় বসতে যাওয়া প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা টুইটারে লিখেন, ‘আমাদের দেশটির নাম অল্প সংখ্যক কিছু ব্রাজিলিয়ান বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন। তাদের মধ্যে পেলে একজন।’

পেলের বাড়ি ব্রাজিলিয়ান বিখ্যাত প্রদেশ সাও পাওলোর সান্তোসে। সেখানেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। শেষ বছরটি তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।

২০২১ সালে অস্ত্রোপচার করে কোলন টিউমার অপসারণ করেন পেলে। কিন্তু সেই টিউমারে ছিল ক্যান্সারের উপাদান। টিউমার অপসারণ করলেও ক্যান্সারের শাখা-প্রশাখা থেকে যায় তার শরীরে। যে কারণে কেমোথেরাপি দিতে হয় তাকে। গত ২৯ নভেম্বর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হতে হয় করোনা আক্রান্ত হয়ে। সঙ্গে ছিলো রেস্পাইরেটরি ইনফেকশন।

একমাস হাসপাতালে কাটানোর পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সর্বকালের সেরা ফুটবলার পেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফুটবল কিংবদন্তী পেলে জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ব্রাজিলে

আপডেট সময় : ১০:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২