ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভিন্ন পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ: ভুয়া সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৪৭৩ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম (৩০)। তিনি কখনো ঠিকাদার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো সংবাদপত্রের নির্বাহী সম্পাদক, আবার কখনো বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। এমন ভিন্ন ভিন্ন পরিচয়ে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ করেছেন তরিকুল ইসলাম।

এমন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন, পাঁচটি সিম, একটি ল্যাপটপ, একটি ডেক্সটপ, ১৮টি ক্যামেরা, ৭৬টি ভিজিটিং কার্ড, আটটি আইডি কার্ড, দুটি পাসপোর্ট, একটি ব্ল্যাংক চেক ও দুটি সিল জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তরিকুল নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেয় অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায়। পরবর্তী সময়ে কথিত সাংবাদিক খাদ্যগুদাম থেকে খাবার সংগ্রহ করে অন্যত্র বিক্রি করে দেয়। ভুক্তভোগীর দেড় কোটি টাকা মেরে দিলেন, অন্যদিকে খাদ্যগুদামের টাকা পরিশোধ না করে মালগুলো উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দেন। এমন ঠিকাদার পরিচয় নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির প্রধান বলেন, গ্রেফতারে পরে জানা যায়- তথ্য-প্রযুক্তি অপব্যবহার করে তরিকুল ইসলাম দৈনিক স্বাধীন বার্তা নামে অনুমোদনবিহীন নিউজ পোর্টাল, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক ও প্রকাশক পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট এমদাদুল হক হানিফ নামে নিজেকে পরিচয় দিতেন তরিকুল। সমাজে দুর্নীতি ও প্রতারক ব্যক্তিদের শেল্টার দেওয়া ও পুলিশের বিরুদ্ধে তরিকুল ওই পোর্টালে নিউজ করতেন। তরিকুল ইসলামের বিরুদ্ধে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিন্ন পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ: ভুয়া সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২