ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চুপিসারে বিয়ে করেছেন সাব্বির রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক;
সব বিতর্ক পেছনে ফেলে নতুন দিনের সন্ধান পেয়েছেন সাব্বির রহমান। সময়টা তাঁর ভালো যাচ্ছে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। দেশে ফিরেও ছন্দটা ধরে রেখেছেন। ধারাবাহিক রান পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার জীবনের ইনিংসেও দুর্দান্ত এক জুটি গড়লেন। কাল বিয়ে করেছেন সাব্বির রহমান।

পাত্রী অর্পা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে সাব্বির-অর্পার। বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’

সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে ও স্বচ্ছন্দে এগিয়ে নিতে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকে সাব্বিরকে পরামর্শ দিয়েছেন বিয়ে করতে। তাঁর বাবা-মায়েরও একই চাওয়া ছিল।

সাব্বিরের বাবা খাজা আহমেদ প্রথম আলোকে বললেন, ‘ঢাকার বাসায় আপাতত ওদের আক্দ করে রাখলাম। একেবারে ছোট আয়োজনে, তেমন কাউকে বলিনি। আমি ওর মা আর কাছের দু-একজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিল। অনুষ্ঠান করলে পরে সবাইকে জানাব। দোয়া করবেন ওরা যেন ভালো থাকে, সুখে থাকে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চুপিসারে বিয়ে করেছেন সাব্বির রহমান

আপডেট সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯