ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খুলনা টাইগার্সকে ১৫৮ লক্ষ্য দিল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৬৯৭ বার পড়া হয়েছে

কোনো ব্যাটার ফিফটি পেলেন না। তারপরও মোটামুটি ভালো একটা সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরহাদ রেজার শেষের ঝড়ে ভর করে ৯ উইকেটে ১৫৭ রান তুলেছে স্বাগতিকরা। অর্থাৎ জিততে হলে খুলনা টাইগার্সকে করতে হবে ১৫৮।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ম্যাক্স ও’দাউদ ৬ করে আউট হন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে। তবে এরপর উসমান খান আর আফিফ হোসেন ৪৪ বলে ৭০ রানের জুটি গড়েন।

ঝোড়ো ব্যাটিং করা উসমান ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু ৩১ বলে ৭ চার আর এক ছক্কায় ৪৫ রানে আমাদ ভাটের শিকার হয়ে ফিরতে হয় তাকে।

আফিফ ধরে খেললেও ঠিক টি-টোয়েন্টি ইনিংস খেলতে পারেননি। ৩১ বলে ৩৫ রানের ইনিংসে মাত্র একটি চার আর ছক্কা ছিল তার। দারউইশ রসুলি ছিলেন আরও ধীর। ২৫ বলে করেন ২৪ রান।

জিয়াউর রহমান ৯ বলে ১২, অধিনায়ক শুভাগত ৪ বলে আউট হন মাত্র ১ রান করে। তবে শেষদিকে ফরহাদ রেজা ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ২১ রানের ক্যামিওতে দলকে পৌঁছে দেন ১৫৭ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনা টাইগার্সকে ১৫৮ লক্ষ্য দিল চট্টগ্রাম

আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩