ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের আবেগঘন অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় দলের রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে আবেগঘন অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

মাহফুজ কবির মুক্তা বলেন, ‘স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়।’ তাঁর রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর ও পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক হিসেবে রিজভী আহমেদ তাঁর শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থান।

তিনি বলেন, বিএনপির রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁর ত্যাগ ও সংগ্রামের এক অনন্য স্বীকৃতি মিলেছে।

রিজভীর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁদের পথচলা আগামীতে আরও বেগবান হবে বলেও উল্লেখ করেন মাহফুজ কবির মুক্তা।

রিজভীর উদ্দেশে তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ শরীরে জনগণের সেবা করার তৌফিক দেন।’

মাহফুজ কবির মুক্তা আরও বলেন, ‘আপনি আছেন বলেই আমরা সাহসের সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের আবেগঘন অভিনন্দন

আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬