সবার আগে বাংলাদেশ – আকাশমণি
- আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

আজব এক দেশে আমাদের বসবাস
যে ঘর চাইনি সে ঘরের দাবিদার
যে মায়ের ভাষা ধরে রাখতে চাইনি
সে ভাষাকে কলুষিত করছে মাঠে ময়দানে মঞ্চে।
কি অদ্ভুত যন্ত্রণা যারা স্বাধীনতা চাইনি
তাদের কাছ থেকে স্বাধীনতার বয়ান শুনতে হয়।
আমরা কতটা নির্লজ্জ বেহায়া
স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতার আস্ফলন করে
আমরা নিরবে তা সহ্য করে যায়…
বীর বাঙালি বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরীরা
ভয় জংধরা মস্তিষ্ক প্রাণহীন জীবন নিয়ে ঘুরছে
আর স্বাধীনতা বিরোধী অপশক্তি বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে।
আষাঢ়ের ঘন কালো মেঘের মতো
দেশের আকাশে দেশপ্রেমের মেঘ জমুক
টানা এক সপ্তাহ রাত দিন এক করে দেশপ্রেমের বৃষ্টি ঝরুক
এই বাংলার জমিন দেশপ্রেমে উর্বর হয়ে উঠুক
পাখির ঠোঁটে দেশের গান বাতাসে দেশপ্রেমের মিষ্টি ঘ্রাণ
এই প্রজন্ম স্বার্থ ভয় পরনির্ভরতা দু’পায়ে মাড়িয়ে
দেশের টানে জাগ্রত হোক, ধারণ করুক লালন করুক
সবার আগে বাংলাদেশ…
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা
স্বাধীনতার স্বাদ পেতে উন্মাদ হয়ে ওঠে বীর বাঙালি
যার যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনীর উপর
শুধু একটি অংশ আল বাদর আল শামস্ রাজাকার ছাড়া।
অবশেষে রক্তক্ষয়ী নয় মাসের যুদ্ধ
অগণিত মা বোনের সম্ভ্রম
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী প্রজন্মের আশ্ফলন
দেখা মেনে নেওয়া মৃত্যুর চেয়ে ভয়ংকর যন্ত্রণা।

























