ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

প্রেমের বাজার — আলেয়া মান্নান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

মন নিয়ে বসেছো তুমি প্রেমের বাজারে,
পণ্যের মতো যাচাই করছো— কে কত দাম করে!
উজাড় করে দিয়েছি পরান, পেয়েছি কত লাঞ্ছনা;
আমি ভেবেছি অবুঝ তুমি, তাই তো তুমি প্রেমের মূল্য দিচ্ছো না।

মনদরদি হওনি তুমি, তাই তো চাওনি মোরে;
সারাক্ষণ ভাবি বেকার, বাঁধনি তুমি প্রেমের ডোরে।
বুঝেছি, তোমার হৃদয়ে শতজনকে দিলে ঠাঁই,
নিজেকে তুমি বাজারে তুলেছো করিতে বাছাই।
প্রেমের হাটে, হৃদয়-বাজারে বাদ পড়েছি আমি;
টাকার কাছেই মন বিক্রি করতে চাও তুমি?

আমিও তোমায় ত্যাগ করবো, আর যাবো না ফিরে;
নিত্য প্রেমের বাজার বসাও তোমার জীবন-নীড়ে।
চাইলেও তুমি পাবে না আমায়, হবো না বাজারের পণ্য;
হাজার প্রেমীর পরশ পেয়ে হয়ে যাও তুমি ধন্য।

কবিতা লেখার ভিতরে আমি করে নিয়েছি ঠাঁই;
তোমার মূল্য বাজারে উঠুক, আমার মনে জায়গা নাই।
পণ্য হয়ে প্রেম-বাজারে ভেবেছো তুমি ধন্য,
সস্তা রূপে হাজার জনের হয়েছো— দেখবে অন্য।
মন নিয়ে বসেছো তুমি প্রেমের বাজারে,
পণ্যের মতো যাচাই করছো— কে কত দাম করে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমের বাজার — আলেয়া মান্নান

আপডেট সময় : ১১:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬