ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমিতে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ শুরু : উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধন শেষে ডা. জুবাইদা রহমান মেলার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। তিনি ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলসহ বেশ কিছু স্টলে যান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বই গভীর আগ্রহের সাথে দেখেন ও খোঁজখবর নেন।

উদ্বোধনী বক্তৃতায় ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে পড়ুক। তিনি শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা ও নিষ্ঠা বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের শেষপর্যায়ে তিনি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশে নিজের লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন। এছাড়া, অনুষ্ঠানে যশোর ও মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারকে শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

আয়োজক কমিটির সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। উদ্বোধনী দিনে লেখক, গবেষক এবং বিপুলসংখ্যক বইপ্রেমী মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলা একাডেমিতে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ শুরু : উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬