ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গতরাতে বিশ্বকাপ ফুটবলে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় স্পেন।

দলের হয়ে ম্যাচের ১০ মিনিটেই গোল করেন লামিন ইয়ামাল। এরপর স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। আর চতুর্থ গোলটি হয় আত্মঘাতি।

বিশ্বকাপ মঞ্চে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার ক্ষেত্রে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল।

২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন মেসি। এবার বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের প্রথম গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। আর্জেন্টাইন তারকা খেলোয়াড়ের চেয়ে ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন ইয়ামাল।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের বিশ্ব রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি পেলের।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৯৩ দিন বয়সে বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন পেলে।

বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের তালিকায় নাম তুলেছেন ইয়ামাল। এর আগে ২০২২ বিশ্বকাপে ১৮ বছর এবং ১১০ দিন বয়সে কোস্টারিকার বিপক্ষে গোল করেছিলেন গাভি।

তবে সব মিলিয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ক্ষেত্রে অষ্টম স্থানে আছেন ইয়ামাল।

বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা :
পেলে- ১৭ বছর ২৩৯ দিন

ম্যানুয়েল রোসাস- ১৮ বছর ৯৩ দিন

গাভি- ১৮ বছর ১১০ দিন

ইব্রাহিম এমবায়ে- ১৮ বছর ১৪২ দিন

মাইকেল ওয়েন- ১৮ বছর ১৯০ দিন

নিকোলাই কোভাচ- ১৮ বছর ১৯৭ দিন

দিমিত্রি সিচেভ- ১৮ বছর ২৩১ দিন

লামিন ইয়ামাল- ১৮ বছর ৩৪৩ দিন

লিওনেল মেসি- ১৮ বছর ৩৫৭ দিন

জুলিয়ান গ্রিন- ১৯ বছর ২৫ দিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

আপডেট সময় : ১১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬