এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট • বৃষ্টিতে আফগানিস্তানের বিদায়, সেমিফাইনালে ভারত
- আপডেট সময় : ১২:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে গেছে ভারত।
জাপানের নিশিনে টানা বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টসের নির্ধারিত ১৬ মিনিট আগেই বাতিল করা হয় ম্যাচ।
বৃহস্পতিবার পাকিস্তান সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে নেপাল ও শ্রীলঙ্কার তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা উঠে যাবে সেমিফাইনালে। শেষ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশও একইভাবে এগিয়ে থাকবে।
নিশিনের পুরোটা দিন অবিরাম বৃষ্টির কারণে টসের জন্য নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বৃষ্টিতে মাঠের অধিকাংশ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
এনিয়ে টানা দ্বিতীয়বার বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়ে আফগানিস্তানের এশিয়ান গেমস শেষ হলো। ২০২৩ সালে হাংঝুতে ফাইনালে ১৮.২ ওভারের প্রথম ইনিংস শেষে ম্যাচ পরিত্যক্ত হলে রৌপ্য পায় আফগানরা।
শীর্ষ বাছাই হিসেবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।























