ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের টানা দ্বিতীয় জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ঘরের মাঠে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তরুণ লামিনে ইয়ামালের জোড়া গোল এবং অ্যাসিস্টে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তাদের ৪-১ ব্যবধানে।

এই জয়ে ২ ম্যাচ শেষে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৩ করে পয়েন্ট আছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার।

চলতি বছরের ফিফা বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম খেলতে নামে স্পেন। ঘরের মাঠ সেভিয়ায় ম্যাচ শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক রদ্রি।

এরপর মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় স্পেন। বাঁ দিকে মার্ক কুকুরেইয়ার কাছ থেকে বল নিয়ে ফার্মিন লোপেজকে পাস দেন অ্যালেক্স বায়েনা। কিন্তু লোপেজ বল না ধরে ছেড়ে দেন ইয়ামালের জন্য। বল পেয়ে দারুণ শটে গোল করেন ইয়ামাল।

প্রথম গোল হজম করে তা পরিশোধের জন্য মরিয়া হওয়া ক্রোয়েশিয়া ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। ইভান পেরেসিচের ক্রসে হেডে গোল করেন ডিয়ন ডেরেনা বেলেইয়ো। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে এটি তার প্রথম গোল।

১-১ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৩১ মিনিটে আবারও লিড নেয় স্পেন। ডান দিক থেকে ইয়ামালের ক্রসে হেডে গোল করেন মার্ক পুবিল। স্পেনের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করলেন পুবিল।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের মাঝমাঠের দখল নিয়ে ব্যবধান বাড়ায় তারা।

৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত পাস থেকে বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। দেশের হয়ে এ নিয়ে ৩৫ ম্যাচে নিজের দশম গোল করলেন ইয়ামাল।

৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথে ছিল স্পেন। কিন্তু ৮৯ মিনিটে ক্রোয়েশিয়ার জালে চতুর্থবার বল পাঠান নিকো উইলিয়ামস।

মিকেল মেরিনোর পাস থেকে বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় থাকার রেকর্ড ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন (৩১ জয় ও ৯ ড্র)। এর সবশেষ ৯টিতেই জিতেছে তারা।

আন্তর্জাতিক ফুটবলে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও বড় করল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল তারা।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে স্পেন। একই দিন ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬