ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বেলজিয়াম। বাঁচা-মরার এই ম্যাচ জিতে শুধু নকআউট পর্বই নিশ্চিত করেনি, বরং জি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে দলটি।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই নক আউটের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করল নিউজিল্যান্ড।

ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে নিউজিল্যান্ডকে চাপে রেখেছিল বেলজিয়াম। ১২ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কিন্তু স্ট্রাইকার লিনদ্রো ট্রসার্ডের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার সুরমান।

২০ মিনিটে নিউজিল্যান্ডের সুরমানের হাতে লাগার কারনে বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ২৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেনি নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিনদোন। তার পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। সহজেই বলকে জালে জড়ান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এই লিড নিয়ে ম্যাচের বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে নিউজিল্যান্ডের জালে আরও চারবার বল পাঠায় বেলজিয়াম। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্সেনালের ট্রসার্ড। মাঝ মাঠ থেকে হান্স ভানাকানেকে বল দেন কেভিন ডি ব্রুইনা। বল পেয়ে গোল মুখে শট নেন ভানাকানে। কিন্তু তার শট আটকে দেন নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকম্বে। ফিরতি বল পেয়ে বল জালে পাঠান ট্রসার্ড।

৬৬ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল এনে দেন ডি ব্রুইনা। মধ্যমাঠ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো ও নিচু শটে ক্রোকম্বকে পরাস্ত করে জালের ডানদিক দিয়ে গোল করেন ডি ব্রইনা। ৩-০ ব্যবধানে এগিয়ে জয়ের পথ তৈরি করে ফেলে বেলজিয়াম।

৮৪ মিনিটে ব্যবধান কমায় নিউজিল্যান্ড। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বেলজিয়ামের ডিফেন্ডারেরা। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট।

দুই মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় বেলজিয়াম। ৮৬ মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে হেডে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।

ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে নিউজিল্যান্ডের জালে পঞ্চমবার বল পাঠান অ্যালেক্সিস সায়েলেমেকার্স। লুকাকুর পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস। ফলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬