ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিজেদের পাতা ফাঁদে পড়ে বিশ্বকাপ হাতছাড়া ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৯২০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: পূর্বনির্ধারিত পিচেই অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ফাইনাল। তবে গণমাধ্যমের খবর, অস্ট্রেলিয়াকে ঠেকাতে মন্থর উইকেট তৈরি করে স্বাগতিক ভারত। তাতে অবশ্য লাভ হয়নি। দাপট দেখিয়েই ২০২৩ বিশ্বকাপ জিতে নেয় অজিরা। রিকি পন্টিং, নাসের হুসেইন এবং মাইকেল ভনদের মতো সাবেক ক্রিকেট গ্রেটরা মনে করেন, নিজেদের তৈরি ফাঁদেই পা গলিয়ে সর্বনাশ হয়েছে ভারতের।

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালে পিচ বদল নিয়ে অনেক কথাই হয়েছে। বৃটিশ গণমাধ্যম মেইল অনলাইনের দাবি, সেমির আগে নিজেদের সুবিধা মতো ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ পরিবর্তন করে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফাইনালেও ভারতের সুবিধা মতো পিচ বানানোর সম্ভাবনার কথাও জানায় গণমাধ্যমটি। গুঞ্জনের মধ্যে কিছুটা সতর্ক অবস্থান নেয় অস্ট্রেলিয়া। যেমনটি দেখা যায় ফাইনালের আগে পিচের ছবি তুলে রাখেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। উইকেটের রকম বুঝে রোববার টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা।

পরিকল্পনা মতো ভারতকে ২৪০ রানে আটকে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় ব্যাগি গ্রিনরা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘আজকের (রোববার) কন্ডিশন খুব, খুব উপমহাদেশীয়। উইকেট তৈরির কৌশলটা সম্ভবত ভারতের জন্য বুমেরাং হয়েছে। আমার মনে হয় এমনটাই হওয়ারই ছিল।’

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন বলেন, ‘কৌশলগত দিক থেকে তারা (অস্ট্রেলিয়া) খুব চতুর দল। আমি মনে করি না তারা ৩২০ রান করার দল। তারা আসলে ২৮০ রানের দল। এ কারণেই এ ধরনের পিচ বানানোয় অস্ট্রেলিয়ার সুবিধা হয়েছে, তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে।’

ভন বলেন, ‘প্যাট কামিন্স যা বলেছিল, তারা সেটাই করেছে। দর্শকদের চুপ করিয়ে দিয়েছে। আর এটা তারা দুর্দান্তভাবে করেছে। আমি জানি যে অস্ট্রেলিয়া ৪৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করে ফেলবে বলে কেউ ভেবেছিল কি না।’

আরেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলেন, ‘ভারত এখনো দুর্দান্ত দলই আছে। কিন্তু (ফাইনালের) পিচই অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজেদের পাতা ফাঁদে পড়ে বিশ্বকাপ হাতছাড়া ভারতের

আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩