ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

করোনার থাবায় কয়েক সপ্তাহে পুরো পরিবার শেষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেন। আরও অনেক দেশেই তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। জানা গেছে, বিশ্বের কমপক্ষে ২১২টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।

এই ভাইরাসের থাবায় দিশেহারা হয়ে পড়েছে আমেরিকার। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার দুপুর দেড়টা পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ লাখ ৩১ হাজার ৪৯২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনের। আর সুস্থ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন। এছাড়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরও ১৬ হাজার ৪৮১ জন।

এদিকে, করোনার থাবায় নিঃশ্বেস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি পরিবার। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরিবারের সবাই মারা যায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। জানা গেছে, ওই পরিবারের এক তরুণ সদস্য প্রথমে করোনায় আক্রান্ত হন, এরপর আক্রান্ত হন তার বাবা-মাও। একে একে সবাই মারা যান কোভিড-১৯ রোগে।

নিউইয়র্ক পোস্ট জানায়, মারিও মেয়রগা জুনিয়র মিয়ামির সিনাই সেবামূলক সংস্থায় কাজ করতেন, যারা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল। মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রান্ত হন। এক সপ্তাহের পর তার বাবা-মাও আক্রান্ত হলেন কোভিড-১৯ রোগে।

মারিও জুনিয়রের বাবা ৭২ বছর বয়সী মারিও মেয়রগা মারা যান ১০ এপ্রিল। আর এর নয়দিন পর মারা যায় ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা। গত রবিবার মারা যান মারিও জুনিয়র নিজেই।

সম্প্রতি বাবা-মায়ের ৫০তম বিয়ে বার্ষিকীও পালন করেন মারিও জুনিয়র। তার ৪৫ বছর বয়সী বোনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে। মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনার থাবায় কয়েক সপ্তাহে পুরো পরিবার শেষ!

আপডেট সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০