ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত মারা গেছেন

অনলাইন রিপোর্ট | 

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী সাংবাদিকদের তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ইলিয়াস আলী বলেন, মস্তিস্কে টিউমার হওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন জিন্নাত। সোমবার রাত ৩টায় তিনি মারা যান।

চমেক হাসপাতালের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, নিউরোসার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না তার। জিন্নাতের মস্তিস্কে টিউমারটি অনেক বড় হয়ে গিয়েছিল। সেজন্য তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করাও কঠিন হয়ে পড়েছিল।
জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীর চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত মারা গেছেন

আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০